নগদে লেনদেনে আইফোন পেলেন গ্রাহক
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছ থেকে তিনি স্মার্টফোন গ্রহণ করেন।
মোবাইলে আর্থিক লেনদেন কোম্পানি নগদে ফিরে বা নতুন অ্যাকাউন্ট খুলে লেনদেন ক্যাম্পেইনে ‘আইফোন সেভেন্টিন প্রো’ জিতেছেন বরিশালের সানি বেপারী নামে গ্রাহক।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছ থেকে তিনি স্মার্টফোনটি গ্রহণ করেন বলে মঙ্গলবার নগদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকাল ৬টা থেকে রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি মিনিটের প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনের বেশি গ্রাহক ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন।
“পাশাপাশি ‘সারপ্রাইজ রিচার্জ অফারে’ অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন এক হাজারের বেশি গ্রাহক।”
গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া নগদের এই ক্যাম্পেইনে নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদি নগদে ফিরে লেনদেন করেন এবং কেউ নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাদের জন্য থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ।
