২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগদের মেগা পুরস্কার ‘রয়্যাল এনফিল্ড’ জিতলেন কুমিল্লার নোমান

প্রচারাভিযানে অংশ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন; ময়মনসিংহের সোহেল পেয়েছেন স্কুটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 06:20 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ নামে নগদের প্রচারাভিযানে মেগা পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এএসএম নোমান সরকার।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে দুই দিনের ‘নগদ কার্নিভালে’ নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বলে রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া উপস্থিত ছিলেন।

রয়্যাল এনফিল্ড বিজয়ী বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী নোমান সরকার বলেন, “নগদের ফেইসবুক পেইজে লাইক দেওয়া ছিল আমার। ওখান থেকে জানতে পারি এই ক্যাম্পেইনের বিষয়ে। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেট চালু করে লেনদেন শুরু করি।

“আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি খুবই আনন্দিত। এখন থেকে নিয়মিত নগদে লেনদেন করব এবং বন্ধুবান্ধবদেরও উৎসাহ দেব।”

গত বছরের ২৬ নভেম্বর থেকে চলা এই প্রচারাভিযানে গ্রাহকেরা ‘স্বতঃস্ফূর্তভাবে’ অংশগ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই প্রচারাভিযানে স্কুটি, আইফোনসহ আরো পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহক ‘রিচার্জ’ জিতেছেন। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ।

প্রচারাভিযানে অংশ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন ও ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।