২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার ঘুরে এলেন ৩৬ ‘পাঠাও হিরো’

২৮ জুন রাতে যাত্রা করে ভ্রমণ শেষে ৩০ জুন ঢাকায় ফিরে আসেন বিজয়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের বিশেষ ক্যাম্পেইন ‘টিকেট টু কক্সবাজার’-এ অংশ নিয়ে সৈকতের শহর কক্সবাজার ঘুরে এলেন ৩৬ জন রাইডার, ক্যাপ্টেন, ফুডম্যান, পার্সেল এজেন্ট ও কুরিয়ার এজেন্ট, যাদের তারা ‘পাঠাও হিরো’ বলে।

বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পাঠাও-এর প্রতিটি সাফল্যের পেছনে যারা নীরবে, কিন্তু নিরলসভাবে কাজ করে যান, তারা হলেন আমাদের পাঠাও হিরোরা। সেই অক্লান্ত পরিশ্রম ও কমিটমেন্টকে সম্মান জানাতেই পাঠাও প্রথমবার শুধুমাত্র পাঠাও হিরোদের জন্য আয়োজন করলো বিশেষ ক্যাম্পেইন ‘টিকেট টু কক্সবাজার’ ।”

পাঠাও বাইক, কার, ফুড, পার্সেল এবং কুরিয়ার এজেন্ট, সব শাখার ‘হিরোদের’ জন্য উন্মুক্ত ছিল এই ক্যাম্পেইন। মে মাসে হয়ে যাওয়া পাঠাও 'দেশি Vibe' ক্যাম্পেইনে যারা সর্বোচ্চ রাইড ও অর্ডার ডেলিভারি করেছেন, তাদের মাঝে নির্বাচিত ৭ জন রাইডার, ৭ জন ক্যাপ্টেন, ৭ জন ফুডম্যান, ৭ জন পার্সেল এজেন্ট এবং ৮ জন কুরিয়ার এজেন্টসহ মোট ৩৬ জন ‘সেরা পারফর্মার’ ১ রাত ২ দিন কক্সবাজার ভ্রমণের সুযোগ পেয়েছেন। 

২৮ জুন রাতে যাত্রা করে ভ্রমণ শেষে ৩০ জুন ঢাকায় ফিরে আসেন বিজয়ীরা। তাদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সব খরচ পাঠাও বহন করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।