খুলনায় সারা লাইফস্টাইলের আউটলেট উদ্বোধন
উদ্বোধনের পর তিন দিন খুলনার আউটলেটে ১৫ শতাংশ মূল্য ছাড় দিয়েছে কর্তৃপক্ষ।
ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেট উদ্বোধন করেছে।
নগরীর শিববাড়ি কেডিএ মসজিদের বিপরীতে আউটলেট শনিবার দুপুরে উদ্বোধনের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ পোশাক ব্র্যান্ড কর্তৃপক্ষ।
উদ্বোধন অনুষ্ঠানে সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিন ক্রেতা-দর্শনার্থীরাও আউটলেট ঘুরে দেখেন।
রিয়াদ নামে এক ক্রেতা বলেন, “সারার নতুন শো-রুম খুলনাতে। আগে অনলাইনে দেখেছি। আজ কেনাকাটা করতে এসেছি। অন্য শো-রুমের তুলনায় দাম কম।”
উদ্বোধনের পর তিন দিন খুলনার আউটলেটে ১৫ শতাংশ মূল্য ছাড় দিয়েছে কর্তৃপক্ষ।
