২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের সঙ্গে এডিএন ডিজিনেটের নতুন যাত্রা

ঢাকায় জিপি হাউজে অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

গ্রামীণফোন লিমিটেডের সল্যুশন মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’ প্ল্যাটফর্মে শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে এডিএন ডিজিনেটের দুই ফ্ল্যাগশিপ পণ্য ‘রোবোকেট’ ও ‘ওয়াও’।

সম্প্রতি ঢাকার বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে এডিএন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

অনুষ্ঠানে ছিলেন এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। 

এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ সোহায়েল রেজা ও গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রসিদও উপস্থিত ছিলেন।

গ্রামীণফোন ও এডিএন ডিজিনেটের এ যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে ‘নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে’ বলে আশা ব্যক্ত করেন দুই প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা।