Published : 17 Feb 2026, 10:22 PM
টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স।
এ চুক্তির আওতায় ন্যাশনাল ফাইন্যান্সের গ্রাহকরা নতুন টয়োটা ব্র্যান্ডের গাড়ি কিনতে অটো লোন সুবিধা পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে টয়োটা বাংলাদেশের বিক্রয়কেন্দ্রে সম্প্রতি চুক্তিতে সই করেন ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান এবং টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং।
এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি গ্রাহকদের নতুন টয়োটা গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।