Published : 05 Sep 2025, 12:21 AM
নিজেদের পণ্যের প্রচার ও প্রসারে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লিমিটেড সম্প্রতি সমঝোতা চুক্তি করেছে।
চুক্তির অধীনে প্রচারের অংশ হিসেবে ফয়'স লেক অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আগত দর্শনার্থীরা স্টারশিপ বেভারেজের পণ্য, আমা কফি, মার্কস মিল্ক পাউডারের তৈরি নানারকম খাবার সুলভ মূল্যে গ্রহণ করতে পারবেন বলে বৃহস্পতিবার কনকর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এবং আবুল খায়ের কনডেন্স মিল্কের পক্ষে গ্রুপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ চৌধুরী চুক্তিতে সই করেন।
এ চুক্তি প্রসঙ্গে অনুপ কুমার বলেন, “ফয়'স লেক বনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে পার্কের রোমাঞ্চকর রাইড, বিনোদনমূলক শো ও নান্দনিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দর্শকরা এখন থেকে স্টারশিপ জুস এবং আমা কফিসহ অন্যান্য পণ্য গ্রহণের সুযোগ পাবেন।”
শহিদুল্লাহ চৌধুরী বলেন, “এই কৌশলগত ব্যবসায়িক অংশীদারত্বের মাধ্যমে আমরা সহজেই কাঙ্খিত কাস্টমারের কাছে পৌঁছাতে সক্ষম হব। এটি আমাদের ব্র্যান্ডের মান ও গ্রহণযোগ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
কনকর্ড এন্টারটেইনমেন্টের মহাব্যবস্থাপক এনামুল করিম, উপ মহাব্যবস্থাপক (বিপণন) উজ্জল কুমার বসাক, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) মনোয়ার হোসেন ও উপব্যবস্থাপক (বিপণন) অভিজিৎ পাল, আবুল খায়ের কনডেন্স মিল্কের সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং) ইশফাক মিরাজ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্র্যান্ড মার্কেটিং) এস এম রিজভী হাসান উপস্থিত ছিলেন।