২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি রিসোর্ট ছাড় পাবেন ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা

এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে কোম্পানি দুটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ট্রাস্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ছুটি রিসোর্টে বিভিন্ন ধরনের ছাড় পাবেন।

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ছুটি গ্রুপ সম্প্রতি এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. মোস্তাফা মুশাররফ এবং ছুটি গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তাফা মাহমুদ আরিফি চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি অরণ্যবাস লিমিটেড এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টে রুম ভাড়া ও দিনব্যাপী থাকার প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুব হোসেন এবং ছুটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।