‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের’ আওতায় সনদ পেলেন আরও ২৩ জন
চট্টগ্রামের সিটি ব্যাংক আগ্রাবাদ শাখায় আয়োজিত অনুষ্ঠানে মোট ২৩জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হওয়ার পথে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামেরর’ তৃতীয় ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের সিটি ব্যাংক আগ্রাবাদ শাখায় আয়োজিত অনুষ্ঠানে মোট ২৩জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২২ সাল থেকে নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে বৃদ্ধি ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিটি ব্যাংক এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনরশিপ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট-সিইআইএসডি ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম’ পরিচালনা করে আসছে।
সিইআইএসডির পরিচালক ও সিআইইউ বিজনেস স্কুলের ফ্যাকাল্টি অধ্যাপক মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, সহকারী পরিচালক মো. আশরাফুল হক, সিটি ব্যাংকের সিটিজেম প্রায়োরিটি ও সিটি আলো-উইমেন ব্যাংকিংয়ের প্রধান ফারিয়া হক, এসএমই বিভাগের আঞ্চলিক প্রধান মৃদুল কান্তি শশী, রিটেইল ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান, ম্যানুফেকচারিং ইউনিট প্রধান সাইফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শাহেদ চৌধুরীসহ ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে নারীদের সৃজনশীল সত্তাকে বিকশিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ দেওয়া ওপর গুরুত্ব আরোপ করেছেন।
