২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিনটেক অ্যাওয়ার্ডে’ ৪ পুরস্কার জিতল বিকাশ

বিকাশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 04:02 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২৫’ এর চার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বিকাশ।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশ ফিনটেক ফোরাম’ এর অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় বলে মোবাইলে আর্থিক সেবা কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিজিটাল লেন্ডিং’ ও ‘এমএফএস/ডিএফএস’ ক্যাটাগরিতে ‘বিজয়ী’ এবং ‘পেমেন্ট’ ও ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’, এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এবং ‘ডিজিটাল লেন্ডিং’ ক্যাটাগরিতে বিকাশ এর ‘পে লেটার’ সেবা পেয়েছে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ারের’ স্বীকৃতি।

এ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে ‘পে লেটার’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘মার্চেন্ট অ্যাপ’ পেয়েছে ‘অনারেবল মেনশন’।

বিকাশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম।

মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের’ এবারের আসরে ১৪টি বিজয়ী ও ১২টি ‘অনারেবল মেনশন’ পাওয়া কোম্পানিকে সম্মাননা দেওয়া হয়।