টঙ্গীতে ওয়ালটনের নতুন বিক্রয়কেন্দ্র
ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ারে ফিতা কেটে ওয়ালটনের এই এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
টঙ্গীর স্টেশন রোডে যাত্রা শুরু করল ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানি ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘ক্যাপিটা ইলেকট্রনিক্স’।
গত ৯ মার্চ বিকালে ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ারে ফিতা কেটে ওয়ালটনের এই এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
সোমবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন ব্র্যান্ডের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইকেট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে নতুন শোরুমে।
ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ক্যাপিটা গ্রুপের নির্বাহী পরিচালক মাহিরা হুসাইন খান ও চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন এএসএম আক্তার হাসান, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (ব্র্যান্ডিং ইনাচার্জ) মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমিন খান বলেন, “টঙ্গীতে ক্যাপিটা ইলেকট্রনিক্স শোরুমটি আধুনিক পরিবেশে তৈরি করা হয়েছে। এই শোরুম প্রমাণ করে, ওয়ালটন সত্যিকার অর্থে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব মানের পণ্য তৈরি করছে। নতুন শোরুমটি ক্রেতাদের একটি আধুনিক এবং উন্নতমানের কেনাকাটার অভিজ্ঞতা দেবে।
দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বলে জানান তিনি।
ক্যাপিটা গ্রুপের নির্বাহী পরিচালক মাহিরা হুসাইন খান বলেন, “আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটনের সঙ্গে ব্যবসায় যুক্ত হয়ে আমরা আনন্দিত।
“আমাদের প্রত্যাশা আমরা সফলতা পাব। নতুন এই শোরুমটি থেকে এই এলাকার মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন। এখানকার প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য।”
