ট্রাস্ট ব্যাংকের অংশীদারত্বে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষ
২৩ জন নারীসহ মোট ২৫ জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উদ্যোক্তাদের উন্নয়নে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের আয়োজনে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় রাঙামাটিতে এ কর্মসূচি বাস্তবায়ন ও পরিচালনা করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
গত ১৩ অক্টোবর রাঙামাটি চেম্বার ভবনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। ২৩ জন নারীসহ মোট ২৫ জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মুস্তাফা। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির অধ্যক্ষ শামসুজ্জামান।
অন্যদের মধ্যে ট্রাস্ট ব্যাংকের বিজনেস ডিভিশনের প্রধান মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের সিসিপ প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আয়ুব আলী, ডেপুটি ডিরেক্টর আরিফুল ইসলাম এবং ট্রাস্ট ব্যাংকের এসএমই ডিভিশনের প্রধান সাদাত আহমদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
