পরিবেশ বাঁচাতে উদ্যোগ: চট্টগ্রামে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট ২০২৫’
৪১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী ও আবেদনকারীর মধ্য থেকে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হয়।
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট ২০২৫’ এর আসর।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ২০০ তরুণ-তরুণী।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
তরুণদের পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম করে তোলার লক্ষ্যে এ প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে।
৪১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী ও আবেদনকারীর মধ্য থেকে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হয়।
তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ৮২ জন তরুণ স্বেচ্ছাসেবী, ২০ জন সাংবাদিক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের ৯৮ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার, এবং বিশেষ অতিথি হিসেবে ইপসার প্রতিষ্ঠাতা মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
ইউনিলিভার, চসিক ও ইপসা ২০২২ সাল থেকে বহুপক্ষীয়, ভ্যালু-চেইনভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা মডেল বাস্তবায়ন করছে।
