২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আইএফআইসির গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়টির ৫০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও ৩০ শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 08:26 PM

Updated : 28 Sep 2026, 08:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বৃত্তি দিয়েছে আইএফআইসি ব্যাংক।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাদের হাতে চেক তুলে দেওয়া হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ২০২২-২৩ ও ২০২৩-২০২৪ সেশনের ৫০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও ৩০ শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থী গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।

সোমবারের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিন উপস্থিত ছিলেন।