Published : 21 Dec 2025, 07:34 PM
প্রবাসী আয় সংগ্রহে অবদান রাখায় সরকারের পক্ষ থেকে ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
গত বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘এই স্বীকৃতি ট্রাস্ট ব্যাংকের আনুষ্ঠানিক রেমিটেন্স চ্যানেল শক্তিশালীকরণ, বৈশ্বিক রেমিটেন্স নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য নিরাপদ, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক রেমিটেন্স সেবা দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
“একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ও টেকসই রেমিটেন্স প্রবাহ নিশ্চিত করতে ব্যাংকটি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।”