২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিৎজা কিনে বিকাশে দাম দিলে ২০০ টাকা পর্যন্ত ছাড়

পিৎজা আউটলেটের নাম, জেলা ও সুনির্দিষ্ট ঠিকানার তালিকা জানতে বিকাশের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনার মত বিভাগীয় শহরসহ দেশের ২৭০টি রেস্তোরাঁ ও ক্যাফেতে পিৎজা অর্ডার করে বিকাশের মাধ্যমে দাম পরিশোধ করলে গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ছাড়।

আগামী পহেলা নভেম্বর পর্যন্ত এ ‘অফার’ চলবে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, ডিসকাউন্ট পেতে বিকাশ অ্যাপ থেকে অথবা কিউআর কোড স্ক্যান করে ন্যূনতম ২৫০ টাকা পেমেন্টে ‘D4’ কোড যোগ করলেই ১০ শতাংশ ডিসকাউন্ট (১০০ টাকা পর্যন্ত) মিলবে। 

একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালে সর্বোচ্চ দুইবার এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অর্থাৎ একজন গ্রাহক এই অফারের আওতায় ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। 

পিৎজা আউটলেটের নাম, জেলা ও সুনির্দিষ্ট ঠিকানার তালিকা জানতে বিকাশের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।