০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সি-স্যুট অ্যাওয়ার্ডস: ‘বর্ষসেরা সিইও’ ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম

“এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে’ এ বছর  ‘সিইও অব দ্য ইয়ার' পুরস্কার পেয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের নিশাত তাসনিম শুচি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরোমের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এছাড়া এ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার' পুরস্কার দেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নিশাত তাসনিম বলেন, দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার' সম্মাননা অর্জন করা নিঃসন্দেহে অন্যতম এক প্রাপ্তি। এজন্য আমি অত্যন্ত সম্মানিত।

“এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও নিষ্ঠাতেই ওয়ালটন একের পর এক সাফল্যের মুকুটে বিভূষিত হচ্ছে।”

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করছে।

দেশের বিভিন্ন ব্যবসাখাতের প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং সাফল্যের স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

এ আসরে বাংলাদেশের ব্যবসায়িক খাতের ২৪ জনকে পুরস্কৃত করা হয়।

বার্ষিক একশ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচিকে ‘সিইও অব দ্য ইয়ার' পুরস্কার দেওয়া হয়।