Published : 24 Dec 2025, 05:57 PM
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের সেলস কর্মকর্তাদের নিয়ে বিক্রয় সম্মেলন হয়েছে।
কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি দুই পর্বে এ সম্মেলন হয়েছে বলে বুধবার এমজিআই কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সম্মেলন ১ হাজার ১০০ জন সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনে ভিডিওকলে যুক্ত হন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল বলেন, “দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানসম্পন্ন ও নতুন নতুন পণ্য উৎপাদন এবং ভোক্তাসাধারণের কাছে সেগুলো সহজলভ্য করে তুলতে আমরা আগামীতেও কাজ করে যেতে চাই। এর জন্য চাই সবার মিলিত প্রচেষ্টা। আমরা যদি একসঙ্গে এক লক্ষ্যে এগিয়ে যাই, তবে কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না।”
এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জিএম ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, এসবিইউ হেড কাজী তৌহিদুজ্জামানসহ বিভিন্ন ফ্যাক্টরি ও সেলস লাইন হেড এবং অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।