২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল আইবিটিআরএ

তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার ইসলামী ব্যাংক একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান হয়। এর তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ২৫ জন উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইবিটিআরএর মহাপরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও যুগ্ম পরিচালক মো. নূরুল কাওসার সাঈফ।