২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ

বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:55 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ঢাকার মতিঝিলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাঙ্গণে একটি নতুন এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক।

গত বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।  

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত এবং অধিকতর সুবিধাজনক করতে নতুন এই বুথ বসানো হয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য, আইএফআইসি ব্যাংক ও আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।