২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগদে ফিরলে পুরস্কার

ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

নগদে ফিরে আসলে বা নতুন অ্যাকাউন্ট খুললে মোটরসাইকেল, আইফোন ও ক্যাশব্যাকসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

বুধবার নগদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বছর শেষে আবারও গ্রাহকদের জন্য এসেছে দারুণ ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’।

নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদিও নগদে ফিরে লেনদেন করেন এবং পাশাপাশি নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার।

নগদ বলছে, যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে গত ৩০ জুনের পর লেনদেন করেননি, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধনকৃত গ্রাহকেরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, “বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি।”