১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও ৪ মডেলের রেফ্রিজারেটর আনল মিনিস্টার

সম্প্রতি এম-৪৩৫, এম-৫০৯, এম-৫৪১ ও এম-৬৪৬ মডেলের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মেচন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

নতুন চার মডেলের ‘নো-ফ্রস্ট ইনভার্টার’ রেফ্রিজারেটর বাজারে এনেছে মিনিস্টার–মাইওয়ান গ্রুপ, যেগুলো ‘আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী’ বলে জানিয়েছে কোম্পানিটি। 

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে মিনিস্টার–মাইওয়ান গ্রুপ বলেছে, সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে ‘এম-৪৩৫’, ‘এম-৫০৯’, ‘এম-৫৪১’ ও ‘এম-৬৪৬’ মডেলের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মেচন করা হয়। 

মডেলগুলোর পরিচিতি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দরজার ‘এম-৪৩৫’ মডেলের নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারটিতে রয়েছে ৭৫ শতাংশ রেফ্রিজারেটর এবং ২৫ শতাংশ ফ্রিজার পার্ট। এতে আরো রয়েছে ই/এ-প্লাস গ্রেড এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।

‘এম-৫০৯’ মডেলের ফ্রেঞ্চডোর নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটির ৬৫ শতাংশ রেফ্রিজারেটর এবং ৩৫ শতাংশ ফ্রিজার স্পেস রাখা হয়েছে। এতেও ই/এ-প্লাস এনার্জি সেভার,

ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, ‘কেয়ার প্লাস’ স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইকো মোড এবং চাইল্ডলক সিস্টেম রয়েছে।

‘এম-৫৪১’ মডেলের ৫১৫ লিটার ধারণক্ষমতার দুই দরজার নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটিতে রয়েছে বিল্ট-ইন ওয়াটার ডিসপেনসার। এতে রয়েছে ৭৫ শতাংশ রেফ্রিজারেটর এবং ২৫ শতাংশ ফ্রিজার পার্ট। মডেলটিতেও ব্যবহৃত হয়েছে ই/এ-প্লাস এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।

‘এম-৬৪৬’ মডেলের ৬২২ লিটার ধারণক্ষমতার সাইড বাইসাইড ‘নো–ফ্রস্ট ইনভার্টার’ রেফ্রিজারেটরে রয়েছে ৬৫ শতাংশ রেফ্রিজারেটর এবং ৩৫ শতাংশ ফ্রিজার পার্ট। 

এর ফ্রিজার পার্টে চারটি ফিক্সড গ্লাস সেলভস ও তিনটি ট্রান্সপারেন্ট ড্রয়ার রয়েছে। রেফ্রিজারেটর অংশে রয়েছে চারটি হাইট অ্যাডজাস্টেবল সেলভস্ ও তিনটি ট্রান্সপারেন্ট ড্রয়ার।  

এতে আরো রয়েছে ই/এ-প্লাস এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, চাইল্ডলক সিস্টেম এবং আধুনিক ‘ফ্রিজার ফাংশন, যা মাইনাস ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর ২৬ ঘণ্টা পর সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। 

প্রতিষ্ঠানটির শোরুম সেলস চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান বলেন, “নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির এসব নতুন মডেল গ্রাহকের চাহিদা, বিদ্যুৎ সাশ্রয়, খাদ্যের গুণগতমান অটুট রাখাসহ দীর্ঘদিন খাদ্য সতেজ রাখবে।”