২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবর বাংলাদেশের কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প

এই প্রকল্পের আওতায় ৫২৯ দশমিক ২০ কিলোওয়াট-পিক (ডিসি) বা ৪২০ কিলোওয়াট (এসি) সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তাদের ধামরাই কারখানায় সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলারিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার ডাবরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর গুলশান এভিনিউয়ে বুধবার কোম্পানির প্রধান কর্পোরেট কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

ডাবর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আল হারুন এবং সোলারিকের ব্যবস্থাপনা পরিচালক দিদার ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের আওতায় ৫২৯ দশমিক ২০ কিলোওয়াট-পিক (ডিসি) বা ৪২০ কিলোওয়াট (এসি) সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে, যা কারখানার পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।