এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন
টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ওয়ালটন পেয়েছে 'এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫'।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি ওয়ালটন।
বর্ষসেরা ‘সবচেয়ে টেকসই’ ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি মিলেছে প্রতিষ্ঠানটির।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে (২০২৫) তিনটি ক্যাটাগরিতে ওয়ালটনকে পুরস্কৃত করা হয়েছে।
টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ওয়ালটন অর্জন করেছে 'এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫'।
এছাড়া টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় 'অনারেবল মেনশন' ব্র্যান্ড হিসেবেও ওয়ালটনকে এ পুরস্কার দেওয়া হয়।
শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে তিনটি ক্যাটাগরিতে 'এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫' প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিন ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫' অর্জন করায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ওয়ালটনকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
