বাজারে এল ‘আরজেড সোলার আইপিএস’
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান দেওয়া নতুন পণ্যের লক্ষ্য, বলছে রহিমআফরোজ।
‘আরজেড সোলার আইপিএস’ বাজারে এনেছে রহিমআফরোজ।
রাজধানীর একটি হোটেলে ‘রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড পার্টনার মিট’ অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয় বলে সোমবার কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান দেওয়া নতুন পণ্যের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, চিফ এক্সকিউটিভ অফিসার (সিইও) মনোয়ার মিসবাহ মঈন, চিফ অপারেটিং অফিসার মো. মোখলেসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
