১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

'মেরিট অ্যাওয়ার্ড' জিতল ডিবিএল সিরামিকস

এই ক্যাম্পেইনটি স্পাইকস এশিয়া, অ্যাডফেস্ট এবং দ্য অ্যাডফোরাম ফিনিক্স ট্রিবিউট ২০২৬-এর মত মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 02:10 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ওয়ান শো ২০২৬-এ দুই শাখায় 'মেরিট অ্যাওয়ার্ড' জিতেছে ডিবিএল সিরামিকসের 'টাইলচক' ক্যাম্পেইন।

গ্রিন পেন্সিল এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস পেন্সিল-এই দুই শাখায় স্বীকৃতি পেয়েছে ক্যাম্পেইনটি।

সোমবার ডিবিএলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই অর্জনের মাধ্যমে ডিবিএল সিরামিকস এখন বাংলাদেশের প্রথম সিরামিকস ব্র্যান্ড, যারা এই লেভেলে গ্লোবাল ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে স্বীকৃতি পেল।

“এর আগে এই ক্যাম্পেইনটি এশিয়ার বিখ্যাত স্পাইকস এশিয়া, অ্যাডফেস্ট এবং দ্য অ্যাডফোরাম ফিনিক্স ট্রিবিউট ২০২৬-এর মত মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছে।"

বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, "টাইলচক একটি সাসটেইনেবিলিটি উদ্যোগ যা সার্কুলার ইকোনমির এক দারুণ উদাহরণ, যেখানে টাইলস তৈরির সময় উৎপন্ন হওয়া সিরামিক স্লাজকে (বর্জ্য কাদামাটি) ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। "

" এই প্রজেক্ট, একদিকে কারখানার পরিবেশগত ক্ষতিকর বর্জ্য কমিয়েছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে শিক্ষার উপকরণের অভাব দূর হয়েছে।"

প্রকল্পটির প্রভাব আরও বাড়াতে টাইলচকের ফর্মুলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে অন্য নির্মাতারা চাইলেও ব্যবহার করতে পারে।

ডিবিএল সিরামিকস এর চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “পুরস্কার অবশ্যই অনুপ্রেরণার, কিন্তু আমাদের কাছে আসল অর্জন হলো কারখানায় 'জিরো-ডাম্পিং' নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শেখার উপকরণ পৌঁছে দেওয়া।

"টাইলচক দেখিয়ে দিচ্ছে কীভাবে শিল্পবর্জ্যকে শিক্ষা ও পরিবেশ, দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার বানানো যায়।"