২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার’ সেশন

সেশনে প্রধান অতিথি ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ মইনুদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার’ নামে সেশন হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি বিজনেস অনুষদের এ সেশনে প্রধান অতিথি ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ মইনুদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলগুলো ইন্ডাস্ট্রি বা শিল্পের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো শিল্প সম্বন্ধে সম্যক ধারণা লাভ করে এবং ইন্ডাস্ট্রি হতে প্রাপ্ত তথ্য গবেষণার কাজে ব্যবহার করতে পারে। সিআইইউ’র বিজনেস অনুষদ একই দর্শন ধারণ করে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।”

প্রধান অতিথির বক্তব্যে আরিফ মইনুদ্দিন করপোরেট যোগাযোগ, অফিসের পরিবেশ, কর্মী সম্পর্ক, উৎপাদনশীলতা, কর্মীদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের বাস্তব জীবনের নেতৃত্বের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে সচেতন করতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

সিআইইউ বিজনেস স্কুলের প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান সেশন সমন্বয় করেন।

সেশনে জেনারেল ম্যানেজমেন্ট ও এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক মোসলেহউদ্দিন খালেদ, প্রভাষক তামান্না জামান উপস্থিত ছিলেন।