২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারের টিকেটে ১৫% ছাড়

নভোএয়ার, বিমান টিকেট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 08:16 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

নভোএয়ারের সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় চলছে।

কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার বলেছে, যাত্রীরা ‘SUMMER15’ প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকেটের মূল্যে ১৫% ছাড়ের সুবিধা পাবেন।

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

কক্সবাজার ভ্রমণে সর্বনিম্ন মাত্র ২ হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। ছয় মাসে কিস্তি পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের ১৭ টি হোটেলের মধ্যে পছন্দ অনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বাড়বে।

অফার পেতে ভ্রমণকারীদের ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজ কিনতে হবে। এর আওতায় কক্সবাজার যাওয়া-আসার টিকেট সব ধরনের ট্যাক্সসহ, হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া-আসাসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল করে বা www.flynovoair.com ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।