১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গ্রামীণফোনের মাঠকর্মীদের ভাতা পরিশোধ বিকাশে

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 09:24 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

টেলিকম সেবার কোম্পানি গ্রামীণফোন তাদের মাঠকর্মীদের ইন্সেন্টিভ পরিশোধ করবে বিকাশে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

“এই চুক্তির অধীনে গ্রামীণফোন তার ফিল্ড ফোর্সের (মাঠকর্মীদের) ইন্সেন্টিভ এর অর্থ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশ এর ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে। মাঠকর্মীরা দেশের বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে প্রয়োজনীয় অর্থ যে কোনো সময় ক্যাশ আউট করতে পারবেন।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকাশের পক্ষে ছিলেন কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান।