ইয়ামাহা ‘এফজেড ২৫’ সরবরাহ শুরু
শনিবার থেকে ঢাকাসহ সারা দেশে ক্রেতাদের কাছে ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু হয়েছে।
মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা তাদের ‘এফজেড ২৫’ এর সরবরাহ শুরু করেছে।
ঢাকার ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে ‘এফজেড ২৫’ এর ডেলিভারি উদযাপন করা হয় বলে রোববার এসিআই মটরস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এসিআই মটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ক্রেতাদের হাতে বাইকের চাবি তুলে দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ এপ্রিল ঢাকায় উন্মোচন হয় ‘ইয়ামাহা এফজেড ২৫’ মডেলের মোটরসাইকেল।
ওই দিন বাংলাদেশে ইয়ামাহার টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এসিআই মটরস এই মোটরসাইকেল মডেলটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল। এরপর শুরু হয় বাইকটির অনলাইন প্রি- বুকিং।
প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মেলে প্রি-বুকিং-এ।
এরই ধারাবাহিকতায় শনিবার থেকে ঢাকাসহ সারা দেশে ক্রেতাদের কাছে ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু হয়েছে।
