২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের সঙ্গে ডিএনসিসির চুক্তি

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে সিটি করপোরেশনের সকল পরিষেবার ফি পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ গ্রাহক সেবা সংক্রান্ত একটি চুক্তি সই করেছে।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন, এমক্যাশ ও আই ব্যাংকিংয়ের মাধ্যমে সিটি করপোরেশনের সকল পরিষেবার ফি দেওয়া যাবে।

মঙ্গলবার ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম ও ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, মো. আব্দুল্লাহেল বাকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো.মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।