ঈদে ওয়ালটনের ফ্রিজ কিনলে মিলছে উপহার
সারাদেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এর ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় গ্রাহকরা পাচ্ছেন ‘নিশ্চিত উপহার’।
ঈদ উপলক্ষে ফ্রিজ কিনলে গ্রাহকদের ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে ওয়ালটন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এর ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় গ্রাহকরা পাচ্ছেন ‘নিশ্চিত উপহার’।
ওয়ালটন বলছে, দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম অথবা অনলাইনে ফ্রিজ কিনে ক্রেতারা ওয়ালটন ব্র্যান্ডেরই ‘সর্বাধুনিক ডিজাইন ও ফিচার সমৃদ্ধ’ সাইড বাই সাইড রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ফ্রি পেতে পারেন।
এছাড়া রমজানে ওয়ালটন প্লাজার ‘সংযমে সাশ্রয়’ ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর ও ফ্রিজারে ১০% ছাড় পাচ্ছেন ক্রেতারা।
গেল ৫ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত ওয়ালটন প্লাজা বা অনলাইনে ফ্রিজ ক্রয়ে এই ‘বিশেষ ছাড়’ পাবেন ক্রেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের ৬ থেকে ২১ তারিখ পর্যন্ত ‘ঈদ ও উইকেন্ড স্পেশাল’ অফারের আওতায় অনলাইনে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার ১৮% পর্যন্ত ছাড়ে কেনা যাচ্ছে।
ওয়ালটনের রেফ্রিজারেশন ক্যাটাগরিতে ডাইরেক্ট কুল, নো-ফ্রস্ট, ফ্রিজার, বেভারেজ কুলার এবং আপকামিং মডেলসহ একাধিক সেগমেন্ট রয়েছে।
ব্র্যান্ডটি বিভিন্ন আয়ের ক্রেতাকে লক্ষ্য করে ৫০ লিটার থেকে শুরু করে ৬৬০ লিটার পর্যন্ত ধারণক্ষমতার তিন শতাধিক মডেল নিয়ে বাজার সাজিয়েছে। এসব ফ্রিজের দাম পড়বে ১৫ হাজার ৬৯০ টাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকার মধ্যে।
