বাটায় চলছে ‘স্নিকার্স ফর অল’ প্রচারণা
এ নিয়ে টানা পাঁচবার ‘স্নিকার ফেস্ট’ শুরু করেছে কোম্পানিটি।
দেশজুড়ে ‘স্নিকার্স ফর অল’ প্রচারণা শুরু করেছে বাটা বাংলাদেশ।
তরুণ প্রজন্মের ক্রেতাদের মধ্যে স্নিকারের চাহিদা বাড়তে থাকায় এ নিয়ে টানা পাঁচবার ‘স্নিকার ফেস্ট’ শুরু করেছে কোম্পানিটি। সম্প্রতি এ প্রচারণা শুরুর তথ্য বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বহুজাতিক কোম্পানিটি।
এতে বলা হয়, এ বছরের নতুন এ ক্যাম্পেইনে থাকছে বাটার জনপ্রিয় স্নিকার ব্র্যান্ড: পাওয়ার, নর্থ স্টার, ওয়েইনব্রেনার, হাশ পাপিজ, অ্যাডিডাস ও নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের সব স্নিকার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রচারণায় ১ হাজার ৪৯৯ টাকা থেকে শুরু হয়েছে স্নিকার্সের মূল্য। ক্রেতারা দেশের সব বাটা শোরুমে বা ওয়েবসাইটে গিয়ে ক্যাম্পেইনের সব সংগ্রহ দেখতে পারবেন এবং পছন্দের স্নিকার্স কিনতে পারবেন।
