কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপ চুক্তি
উভয় কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ওই চুক্তি হয়।
চট্টগ্রামের ফয়'স লেকে খাদ্যপণ্য সরবরাহে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপ সমঝোতা চুক্তি করেছে।
উভয় কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি ওই চুক্তি সই হওয়ার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, এ চুক্তির অধীনে ফয়'স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কমপ্লেক্সে আগত দর্শনার্থীরা কিষোয়ান গ্রুপের স্ন্যাকস ও কিষোয়ান গুঁড়া মসলায় তৈরি বিভিন্ন খাবার উপভোগ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অনুপ কুমার সরকার বলেন, “দেশের অন্যতম পর্যটন স্পট ফয়'স লেক কমপ্লেক্সে এখন থেকে দর্শনার্থীদের জন্য আরও বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা তৈরি হল, যা তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বলেন, “এই ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভোক্তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”
