এবার ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’
কোম্পানিটি বলছে, তিনটি স্বীকৃতি ‘টাইলচকের’ ঝুলিতে আরও একটি অর্জন যুক্ত করেছে।
চলতি বছরের ম্যাড স্টারসে ‘এসডিজি’ ক্যাটাগরিতে ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে ডিবিএল সিরামিকসের উদ্যোগ ‘টাইলচক’।
এছাড়া ‘পিআর ও ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে’ এ উদ্যোগ দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ডিবিএল সিরামিকসের উদ্যোগে তৈরি ‘টাইলচকে’ সিরামিক তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা কাদা থেকেই ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এই উদ্যোগ শিল্প কারখানার বর্জ্যকেই সম্পদে রূপান্তর করেছে। এতে বর্জ্য হ্রাস পেয়েছে এবং শিক্ষা ও সামাজিক উন্নয়ন বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাড স্টারসের তিনটি স্বীকৃতি ‘টাইলচকের’ ঝুলিতে আরও একটি অর্জন যুক্ত করেছে।
এর আগে এ উদ্যোগ অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়ার মত পুরস্কার পেয়েছে।
ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “টাইলচক যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই আমরা কৃতজ্ঞ। ম্যাড স্টারসের এই স্বীকৃতিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
