আকিজ অ্যাগ্রো ফিডের বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
“এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার,” বলেন ফারিয়া হোসেন।
আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোবরার ও সোমবার কক্সবাজারে একটি হোটেলে এ সম্মেলন কোম্পানির ২৫০ জন বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন।
রোববার আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন ‘সুপার হিট সেলস মিট’ শীর্ষক এ সম্মেলন উদ্বোধন করেন বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ফারিয়া হোসেন বলেন, “এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। আপনাদের অদম্য প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলেই আকিজ এগ্রো ফিড অল্প সময়ের মধ্যেই একটি শক্ত অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।”
শেখ জসিম উদ্দিন বলেন, “আপনারা শুধু পণ্য বিক্রি করেননি; আপনারা খামারিদের আস্থা তৈরি করেছেন, সম্পর্ক গড়ে তুলেছেন এবং আকিজ এগ্রো ফিডকে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের সিইও এটিএম হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও কাজী মোত্তাকিন হোসেন, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
