২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাখা ব্যবস্থাপকদের নিয়ে মিডল্যান্ড ব্যাংকের কর্মশালা

কর্মশালার মূল উদ্দেশ্য নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক ও সংকটময় পরিস্থিতি মোকাবেলায় শাখা ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধি করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

সংকটময় পরিস্থিতি মোকাবেলায় শাখা ব্যবস্থাপকদের সক্ষমতা বাড়াতে কর্মশালা করেছে মিডল্যান্ড ব্যাংক।

শনিবার এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে কর্মশালা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালার মূল উদ্দেশ্য নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক ও সংকটময় পরিস্থিতি মোকাবেলায় শাখা ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধি করা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধান ও  শাখা ব্যবস্থাপকরা কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (ইওইগ) এর ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম কর্মশালা পরিচালনা করেন। নেতৃত্ব উন্নয়ন, কৌশলগত  ব্যবস্থাপনা, অপারেশনাল দক্ষতা এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।