২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পূজার পোশাকে সারা লাইফস্টাইলের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়

গ্রাহকদের ভিন্ন ভিন্ন রুচি ও বাজেট মাথায় রেখে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক নিয়ে এসেছে এই ব্রান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:24 PM

Updated : 27 Sep 2026, 11:24 PM

আসন্ন দুর্গাপূজায় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে বৈচিত্রময় পোশাকের সমাহার নিয়ে এসেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’।

গ্রাহকদের ভিন্ন ভিন্ন রুচি ও বাজেট মাথায় রেখে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক নিয়ে এসেছে এই ব্রান্ড।

সারা লাইফস্টাইল রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুর্গাপূজা উপলক্ষে নারীদের জন্য শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন বৈচিত্রময় পোশাক নিয়ে এসেছে তারা। এর মধ্যে শাড়ি ১ হাজার ৫৫০ থেকে ৫ হাজার ১৯০ টাকা, থ্রি পিস ৩ হাজার ৯৯০ থেকে ৫ হাজার ৫৯০ টাকা, সিঙ্গেল পিস আউটফিট ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৬৯০ টাকা, ফ্যাশন টপস ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮৯০ টাকা এবং ডেনিম, ফরমাল ও সেমি-ফরমাল বটম ওয়্যার পাওয়া যাচ্ছে।

অন্যদিকে পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি ১ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা, লুঙ্গি ৬৩০ থেকে ২ হাজার ৯৯০ টাকা, পলো শার্ট ১ হাজার ১৯০ থেকে ১ হাজার ২৯০ টাকা এবং বৈচিত্র্যময় বটম ওয়্যার যেমন পায়জামা, চিনো, ডেনিম, টুইল ফাইভ-পকেট, কার্গো, জগার, শর্টস, সেমি-ফরমাল ও ফরমাল প্যান্ট। এসব বটম ওয়্যারের দাম শুরু হয়েছে শর্টসের জন্য ৪৯০ টাকা থেকে এবং ডেনিম প্যান্টের দাম সর্বোচ্চ ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত।

শিশুদের জন্য রয়েছে ডেনিম, চিনো, শর্টস ও কার্গো প্যান্ট ৪৫০ থেকে ১ থেকে ২৯০ টাকা। ছেলেদের জন্য আরও রয়েছে পলো শার্ট ৭৯০ থেকে ৯৫০ টাকা এবং টি-শার্ট ৩৫০ থেকে ৫৯০ টাকা, আর মেয়েদের জন্য রয়েছে ডেনিম প্যান্ট ৬৯০ থেকে ১ থেকে ৯০ টাকা।

সারা লাইফস্টাইল’র পরিচালক শরীফুন রেবা বলেন, “গ্রাহকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবসময়ই মানসম্মত ও আধুনিক ফ্যাশনকে প্রতিযোগীদের তুলনায় আরও সাশ্রয়ী মূল্যে উপস্থাপন করি। এই পূজা কালেকশন আমাদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য বাড়তি সন্তুষ্টি এনে দেবে এবং তাদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে।”

সারা লাইফস্টাইলের পূজা কালেকশন এখন দেশের সব আউটলেটে ও অনলাইনে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট saralifestyle.com, ফেসবুক facebook.com/saralifestyle.bd, এবং DHEU’র ফেসবুক facebook.com/dheumywave ভিজিট করা যাবে।