‘ওয়েডিং ও লাইফস্টাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
মেলা উদ্বোধন হবে বৃহস্পতিবার দুপুরে; চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত।
ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের সাউথ-এশিয়ান ওয়েডিং ও লাইফস্টাইল এক্সপো-২০২৫।
তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে আন্তজার্তিক এ মেলা হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিবছরের মতো এবারও আয়োজক হিসেবে রয়েছে মিরর লাইফস্টাইল ম্যাগাজিন।
মেলা উদ্বোধন হবে বৃহস্পতিবার দুপুরে; চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানী।
এছাড়া অভিনেত্রী তানজিন তিশা, বুবলী, ভাবনা, মৌসুমী হামিদ, পূজা চেরি, সাফা কবির, জেবা জান্নাত ও বারিশ হক এতে যুক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অংশ নিচ্ছে পাকিস্থান থেকে আসা ফ্যাশন ও লাইফস্টাইলের নামি-দামি ডিজাইনার ও স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।
১৩০টি ফ্যাশন ও লাইফস্টাইল, জুয়েলারি, জুতা ও ফুডকোটসহ বিভিন্ন প্রকার দেশি-বিদেশি স্টল মেলায় অংশগ্রহণ করছে।
প্রদর্শনীতে থাকছে ডিজাইনার স্টল, মেকওভার অ্যাক্টিভিটি, সেলিব্রিটিদের সমাবেশ, মেহেন্দি উৎসবের অ্যাক্টিভিটি, নেইল আর্ট শো, স্কিন কেয়ার প্রোডাক্টের শোকেসসহ বিলাসবহুল পোশাক।
