ইসলামী ব্যাংকের নিরীক্ষা বিষয়ক কর্মশালা
ব্যাংকের প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার ও অডিট ডিভিশনের ১১০ কর্মকর্তা এতে অংশ নেন।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ‘ইফেক্টিভ অডিটিং: টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। পরে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মশালার বিষয়ে তথ্য দেওয়া হয়।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন কর্মশালার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে এম মুনিরুল আলম আল-মামুন।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল্লাহ্ ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম।
বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মু. আলাউদ্দীন হোসেন, জয়েন্ট ডাইরেক্টর মো. শাহাদাৎ হোসেন, ডেপুটি ডাইরেক্টর লেনিন আজাদ পলাশ ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মু. মিজানুর রহমান।
এছাড়া আইবিটিআর এর বিভিন্ন কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার ও অডিট ডিভিশনের ১১০ কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।
