২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এবি ব্যাংক: রোকেয়া সরণি শাখা এখন পিআর টাওয়ারে

শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 09:09 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

রাজধানীর মিরপুরে এবি ব্যাংকের রোকেয়া সরণি শাখা কাফরুলে স্থানান্তর করা হয়েছে। 

রোববার ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা কাফরুলের পিআর টাওয়ারে এ শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।  

এবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোকেয়া সরণি শাখা সম্প্রতি মিরপুরের কাফরুলে পিআর টাওয়ারে স্থানান্তর করা হয়।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।