২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইউনিকো হাসপাতালে নার্সিং বিষয়ক কর্মশালা

কর্মশালার অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়ার পাশাপাশি সেরা তিনজনকে সম্মাননা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 05:38 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ইউনিকো হাসপাতালে নার্সিং বিষয়ে কর্মশালা হয়েছে।

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতার কর্মশালা উদ্বোধন করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নার্সদের সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।”

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণদের সনদপত্র দেওয়ার পাশাপাশি সেরা তিনজনকে সম্মাননা দেওয়া হয়।

কর্মশালায় ইউনিকো হাসপাতালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথির সভাপতিত্বে চিফ অব মেডিকেল সার্ভিসেস অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন উম্মে কুলসুম, কোওয়াটার ইন্টারন্যাশনালের (কানাডা) প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাহিদা আখতার উপস্থিত ছিলেন।