২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

কুয়ালালামপুরের ফোর সিজনস হোটেলে আয়োজিত ‘গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে’ এ পুরস্কার দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক’ হিসেবে লন্ডনভিত্তিক ‘দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস–জিফা’ পেয়েছে ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফোর সিজনস হোটেলে আয়োজিত ‘গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে’ এ পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এম কামাল উদ্দীন জসীম মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসানের কাছ থেকে এ পুরস্কার নেন।

কেমব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্সের মহাপরিচালক অধ্যাপক হুমায়ুন দার এসময় উপস্থিত ছিলেন।

সামিটের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিসহ বিভিন্ন আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। প্রতিবছর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হয়।