১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজে লেনদেনে ওএমএস ও পিট্রেড

“এর মাধ্যমে বিনিয়োগকারীরা রিয়েল-টাইম অর্ডার ট্রেকিং, দ্রুত অর্ডার সম্পাদন ও নির্ভুল প্রতিবেদন পাবেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 06:52 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

পুঁজিবাজারে লেনদেনকে আরো দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ট্রেডিং প্ল্যাটফর্ম ‘অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওএমএস) চালু করার কথা জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ।

বুধবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেনদেনের জন্য তারা মোবাইল অ্যাপ ‘পিট্রেড’ চালু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে লেনদেন প্ল্যাটফর্ম ও অ্যাপের উদ্বোধন হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম. নুরুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ ও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘পিট্রেড’ ও নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা রিয়েল-টাইম অর্ডার ট্রেকিং, দ্রুত অর্ডার সম্পাদন, ত্রুটি হ্রাস, উন্নত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নির্ভুল প্রতিবেদন সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে ব্রোকারেজ প্রতিষ্ঠানটি।