Published : 02 May 2026, 07:58 PM
ব্যাংকের কর্মী এবং ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের স্বাস্থ্যসেবা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এর মাধ্যমে কনসালটেশন চেম্বারের পাশাপাশি বাসা থেকে সংগ্রহ করা নমুনার প্যাথলজিক্যাল টেস্টেও বিশেষ ছাড় পাওয়া যাবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের সব কর্মী এবং তাদের স্ত্রী বা স্বামী, সন্তান, মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০ শতাংশ ছাড় পাবেন।
আর ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার এবং তাদের লিগ্যাল ডিপেন্ডেন্টরা স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ ছাড় পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ইন্টার্নাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, নিউরোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় এ সুবিধা মিলবে।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল, অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস, কর্পোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।