Published : 14 Jul 2026, 05:30 PM
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সম্প্রতি এ সম্মেলন হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, শাইন, সাপোর্ট ম্যাট, সুলভ পাইপ এবং আরএফএল বাথরুম ফিটিংসের পাঁচ শতাধিক পরিবেশক সেখানে অংশ নেন।
এসময় ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে আটটি সেলস ক্যাটাগরির প্রতিটিতে সেরা ১০ পরিবেশককে সম্মাননা দেওয়া হয়। দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল তাদের হাতে সম্মাননা তুলে দেন। পরিবেশকদের উদ্দেশ্যে ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
সম্মেলনে আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মুরশেদ মুনীম, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।