মেঘনা গ্রুপের ফ্রেশ স্যানিটারিওয়্যার এখন বাজারে
প্রাথমিকভাবে ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান পিস ওয়াটার কমোড, তিনটি টু পিস ওয়াটার কমোড এবং তিনটি স্কোয়াটিং প্যান বাজারে এসেছে।
মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে এসেছে।
শনিবার এ কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ফ্রেশ স্যানিটারিওয়্যারে থাকছে অধিকতর হোয়াইটনেস, যা পণ্যকে টেকসইভাবে উজ্জ্বলতা নিশ্চিত করবে। এতে ব্যবহৃত উন্নত গ্লস পণ্যের মসৃণ ফিনিশিং নিশ্চিত করবে এবং গ্লেজ হার্ডনেস পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করবে।”
প্রাথমিকভাবে ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান পিস ওয়াটার কমোড, তিনটি টু পিস ওয়াটার কমোড এবং তিনটি স্কোয়াটিং প্যান বাজারে এসেছে।
নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে নিজেদের কারখানায় ফ্রেশ স্যানিটারিওয়্যার উন্মোচন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।
এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জিয়াউল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল বলেন, “নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের পাশাপাশি সিরামিক টাইলস আমরা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা অর্জন করেছি। সেই অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই ফ্রেশ সিরামিকসের পর এবার আমরা বাজারে নিয়ে এসেছি ফ্রেশ স্যানিটারিওয়্যার।
“গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ফ্রেশ স্যানিটারিওয়্যারকে এ খাতের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কারখানাটিতে মাসে প্রায় ৬০ হাজার স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৬০০ এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
