Published : 21 Apr 2026, 01:47 PM
বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বিষয়ে কর্মশালা করেছে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এ কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়িক নেতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, কর্মশালায় বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা জিয়াউর রহমান ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বিদেশি বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় চীনা ও জাপানি বিনিয়োগকারী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।