২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রবির ‘সুপার রোববারে’ আইফোন ১৭ জিতে নেওয়ার সুযোগ

১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিততে পারেন নতুন আইফোন ১৭।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 12:28 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রবি আজিয়াটা পিএলসি ফের এনেছে ‘সুপার রোববারে’ আইফোন জেতার অফার।

গত বছরের রবির আইফোন ১৬ অফারে গ্রাহকদের কাছ থেকে সাড়া পাওয়ায় এবার বড় পরিসরে আয়োজন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন।

১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিততে পারেন নতুন আইফোন ১৭।

 গত রোববার গ্রাহকদের জন্য এই অফারটি দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের “সুপার রোববার আইফোন ১৭” ক্যাম্পেইন।

ওইদিন মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ থানার মো. রাকিব গাজী।

চলতি মাসে দ্বিতীয়বারের মত আয়োজন করা হচ্ছে ‘সুপার রোববার আইফোন ১৭’ ক্যাম্পেইন, যা রবি ব্যবহারকারীদের জন্য দিচ্ছে এই বিশেষসুযোগ। 

আগামী রোববার ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা পেতে পারেন একদম নতুন একটি আইফোন ১৭ জেতার সুযোগ।

এই অফারে অংশ নিতে আগামী ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ, এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্টসহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ করতে হবে।

সুপার রোববার হল রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রোববার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে গ্রাহকরা রবি থেকে পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ।

 ২০২৪ সালের ১০ নভেম্বর সুপার রোববার ক্যাম্পেইন শুরু করে রবি আজিয়াটা পিএলসি।

সুপার রোববার আইফোন ১৭ ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.robi.com.bd/en/super-sunday ওয়েবসাইট পেইজে।