২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে যাত্রা করল ‘গুডউই’

এসিআই বলছে, “গুডউই’র উন্নত সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তি দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন রূপ দেবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 09:33 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

এসিআই রিনিউএবল এনার্জির হাত ধরে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের সোলার ইনভার্টার প্রস্তুতকারক কোম্পানি ‘গুডউই’।

শনিবার রাজধানীর এসিআই সেন্টারে কোম্পানিটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসিআই গ্রুপ বলছে, গুডউই’র উন্নত সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তি দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন রূপ দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই রিনিউএবল এনার্জির ম্যানেজিং ডিরেক্টর সুব্র্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভির আহমেদ তানিম ও এসিআই গ্রুপের কর্মকর্তারা।

গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের পক্ষে ছিলেন কোম্পানিটির হেড অব সেলস (এশিয়া প্যাসিফিক রিজিয়ন) জেমস হোউ, প্রোডাক্ট ম্যানেজার (সি অ্যান্ড আই এনার্জি স্টোরেজ) জিং লিউ, সিনিয়র সলিউশন ম্যানেজার ব্র্যাড এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহির সাহরিয়ার।